সেপটিক ট্যাংকে নেমে অচেতন হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্মিত সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে ভেতরে থাকা গ্যাস তাদের নাক-মুখে প্রবেশ করায় অচেতন হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে রেজাউল (২৮) ও শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের গোলাম আলীর ছেলে আলামিন (২৫)। এ ঘটনায় আহত হোসেন মিয়া (২৫) উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ




















