০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

 ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

তিতাসের মৃত্যুর ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট এন্ড পিপলস রাইটস এর চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জহিরুদ্দিন লিমন আজ হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন।

এ রিটে তিতাসের মৃত্যুর ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া মুমূর্ষু রোগীদের অগ্রাধিকার দিয়ে পারাপারের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে বলে জানান রিটকারি আইনজীবী।

গত ২৫ জুলাই মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিতাসের মৃত্যুর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

 ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রকাশিত : ০৩:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯