০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩৪

আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছেন।

এছাড়াও এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৭ জন। ৩১ জুলাই (বুধবার) সকালের দিকে ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ বোমা হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করেছেন আফগান সরকারের মুখপাত্র সাদিক সিদ্দিকি। তবে বুধবারের এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি তালেবান।

নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ফারাহ ও হেরাত প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। বোমা বিস্ফোরণের এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফারাহ প্রদেশ সরকারের মুখপাত্র ফারুক বারাকজি।

আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের সহকারী মিশন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছেন, আফগান সংঘাতে মানুষের প্রাণহানি এবং আহত হওয়ার সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩৪

প্রকাশিত : ০২:২২:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯