১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

রাত ১টার দিকে ঢাকায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকা: বুধবার রাত ১টার দিকে ঢাকায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সারা দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে বিদেশে ব্যক্তিগত সফরে গিয়ে সমালোচনার মুখে পড়ে অবশেষে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুর ২টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন মন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, গতকাল বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরেছেন। আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অবহিত করবেন তিনি।

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ সংকটের মধ্যেই গত ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে তার ফেরার কথা ছিল ৪ আগস্ট। কিন্তু দেশের এই পরিস্থিতিতে তার বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তাই মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করেই দেশে ফিরে আসেন জাহিদ মালিক।

এর আগে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী ত্রাণ বিতরণের জন্য নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে তিন দিন ধরে অবস্থান করছেন। মাঝখানে মন্ত্রণালয়ে এসে মিটিং করে আবার এলাকায় ফিরে গেছেন। পরে জানা যায়, জাহিদ মালিক মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে সরকারি কোনো কাজে তিনি সেখানে যাননি, গেছেন ব্যক্তিগত সফরে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

রাত ১টার দিকে ঢাকায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী, দুপুরে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯