১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আজকের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিদেশ সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে দেশে ফিরে বৃহস্পতিবার ১ আগস্ট সচিবালয়ে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে সংবাদ সম্মেলন স্থগিত করার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।

ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আর এ সংকটের মাঝেই ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বিদেশে ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বুধবার মধ্যরাতে দেশে ফেরেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

দেশে ফিরেই ইতোমধ্যে বৃহস্পতিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন মন্ত্রী। এরপর তিনি হাসপাতাল ঘুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে দেখা করলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশিত : ০২:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯