১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জ বস্তিতে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জে গভীর রাতে বস্তিতে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।

১ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারী এলাকার বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা কারাগারের কাছে সিএনজি পাম্পসংলগ্ন জলাধারের ওপর গড়ে ওঠা ওই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদাম ও বাড়িসহ প্রায় ৭০টি গরু পুড়ে গেছে।

এ বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০-৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া প্রতি বছর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

নারায়ণগঞ্জ বস্তিতে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

প্রকাশিত : ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯