সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী ১১ আগস্ট।
সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আরবনিউজের খবরে বলা হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। গতকাল (বৃহস্পতিবার) ১ আগস্ট সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে। সে হিসাবে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে।
সর্বোপরি ঈদুল আজহা তথা কোরবানির ঈদ চাঁদ দেখার ওপরই নির্ভরশীল। বাংলাদেশে ২ আগস্ট (শুক্রবার) চাঁদ দেখা কমিটির বৈঠক হবে।
এদিকে ৩১ জুলাই গত (বুধবার) বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ পালিত হতে পারে বলে জানিয়েছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ
























