০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায়  নিহত হয়েছেন সাতজন। আহত হয়েছেন অন্তত ২১ জন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে নিশাত পরিবহন ও ডিপজল এন্টারপ্রাইজের বাস দু’টি এ দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাস্থলে থাকা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজ ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপজল এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে ছেড়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। আর নিশাত পরিবহনের বাসটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে দিনাজপুর যাচ্ছিল। খোঁচাবাড়ি এলাকায় পৌঁছালে বাস দু’টি মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

প্রকাশিত : ১২:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯