০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মৌসুমী-ওমর সানির বিবাহ বার্ষিকীতে চমক

ঢাকা: অভিনয়ের সূত্র ধরেই মৌসুমী-ওমর সানির পরিচয়। এরপরে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তারা। সিনেমাগুলো বেশ দর্শকপ্রিয়তাও পায়। এভাবেই শুরু হয় দু’জনার পথচলা। একটা সময় প্রেম। তারপর বিয়ে। ঘর, সংসার, সন্তান।

১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর সানী ও মৌসুমী। আজ তাদের ২৪তম বিবাহ বার্ষিকী। আজকের বিজনেস বাংলাদেশ পরিবার থেকে এই তারকা দম্পত্তির প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ভালেবাসা।

বিবাহ বার্ষিকীতে বিশেষ কোনো আয়োজন আছে কি না জানতে চাইলে ওমর সানি বলেন, ‘বিবাহ বার্ষিকীতে বিশেষ কোনো আয়োজন নেই এটা বলছি না। তবে বিশেষ চমক আছে। সেটা এখনই বলতে চাচ্ছি না। চমক হিসেবেই রাখতে চাচ্ছি।’

মৌসুমী প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘মৌসুমী একজন নায়িকা, স্ত্রী, মা এবং সমাজসেবক হিসেবে একজন সফল মানুষ। আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় মৌসুমীই আমার জীবনের সব।’ অপরদিকে মৌসুমী বলেন, ‘আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোনো তুলনাই হয় না। সানির কাছে আমি কৃতজ্ঞ।’

ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করে দু’সন্তানও এসেছে। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা। ফারদিন রাজধানীর উত্তরায় ‘মেরিমন্টানা’ নামের একটি রেস্টুরেন্ট পরিচালনা করছেন। রেস্টুরেন্ট ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানী। পাশাপাশি ফারদিন একজন নির্মাতা হিসেবেও কাজ করেন।

বিবাহ বার্ষিকীতে সানী ফেসবুকে লিখেছেন, আমি আর মৌসুমী আমি আর মৌসুমী ২৪ বছরে পা দিলাম। এই দিনে মৌসুমিকে নিয়ে এসেছিলাম আমার ছোট্ট সংসারে ।  আপনাদের মৌসুমী থেকে হয়েছে প্রিয়দর্শিনী। সবাই আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন এই ভাবে কাটাতে পারি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মৌসুমী-ওমর সানির বিবাহ বার্ষিকীতে চমক

প্রকাশিত : ০২:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯