বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ কর্মসূচি পালন করা হয়েছে। ২ আগস্ট সকাল ৯ ঘটিকায় বান্দরবান সদরস্থ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইমানুয়েল মেডিকেল সেন্টার, বান্দরবান সেনা রিজিয়ন,স্বাস্থ্য বিভাগ,বান্দরবান ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের চিকিৎসক টিম এর সহযোগীতায় আগামী ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবারহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহিদুল এমরান, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দাউদুল ইসলাম, ডিজিএফআই ডেট কমান্ডার, পুলিশ সুপার জনাব মোঃ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র জনাব ইসলাম বেবী, সিভিল সার্জন অংশৈপ্রু মারমা, পরিষদ সদস্য জনাব, লক্ষীপদ দাস, রোটারিয়ান ক্লাবের সভাপতি জনাব, আনিসুল হক সুজন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ বান্দরবান ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের চিকিৎসকগণ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ডাক্তারি পরীক্ষা ঔষধ সরবরাহ করা হবে।
আয়োজকরা বলেন, বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচিতে গর্ভকালীন চেকাপ,ইসিজি,ম্যালেরিয়া পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় সহ বিনামূল্যে বিভন্ন প্রকার স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















