০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা ছাড়ার আগে রক্ত পরীক্ষার নির্দেশ

ঢাকা ছাড়ার আগে রক্ত পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঈদে যারা ঢাকা ছাড়তে চান তাদের রক্ত পরীক্ষা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন যে, যারা ঈদ উদযাপন করার জন্য ঢাকার বাইরে যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে ঢাকার বাইরে এটি অনেক বেশি বিস্তার লাভ করবে।

বৃহস্পতিবার (০১ আস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আওয়ামী লীগের বার্ষিক প্রতিবেদন (আয়-ব্যয়ের হিসাব) ইসিতে জমা দিতে তিনিসহ অন্যরা নির্বাচন কমিশন সচিবালয়ে যান।

এসময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। আমি ব্যক্তিগতভাবে মশারি ব্যবহার করি। কারণ মশা কোনো সময় কামড় দেবে ঠিক নাই। আবার ঘরের কোণে কিছু আছে কিনা সেটাও দেখা দরকার।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ঢাকা ছাড়ার আগে রক্ত পরীক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯