০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত এক জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সুমাত্রার তেলুক বেতাং শহর থেকে প্রায় ২২৭ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে।

শনিবার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকার এক হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য রাতে জারি করা সুনামি সতর্কতা দুই ঘন্টা পরেই প্রত্যাহার করে নেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী জাকার্তাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় বহুতল ভবন থেকে আতঙ্কিত লোকজনকে দ্রুত বের হয়ে যেতে দেখা গেছে।

এক বিৃবতিতে দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, জাভার বানটেন প্রদেশে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং চার জন আহত হয়েছে। ভূমিকম্পে ৩৪টি বাড়ি ধসে গেছে এবং প্রায় অর্ধশত বাড়ির স্বল্পমাত্রায় ক্ষতি হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

মোস্তাফিজের ৯ কোটি আর আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি!

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ০৩:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯