০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে নিহত ২০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহতের সংখ্যা ২০ জন । যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোটের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসি ও সিএনএনের।

গতকাল শনিবার (৩ আগস্ট) স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে অঙ্গরাজ্যের এলপাসো শহরের সিয়েলো ভিস্তা শপিংমলে ওয়ালমার্টের একটি দোকানে এ গোলাগুলি হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ। তারা বলছেন, ওই ব্যক্তি একাই এ হত্যাকাণ্ড চালিয়েছেন। তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস (২১)।

সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, কালো টি-শার্ট পরে এ নৃশংস হামলা চালিয়েছেন তিনি। তার কানে প্রটেক্টর ও হাতে ছিল রাইফেল। মার্কিন সম্প্রচারমাধ্যমগুলোও একই ছবি প্রচার করেছে।

আটক ২১ বছর বয়সী সন্ত্রাসী প্যাট্রিক ক্রুসিয়াস ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা ধারণা করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, ‌‘শনিবার (৩আগস্ট) টেক্সাসের এল পাসোতে বন্দুক হামলার ঘটনা শুধুমাত্র ট্রাজিক নয় এটা হলো কাপুরুষতার একটা কাজ। আমি দেশের সবার সঙ্গে আজকের এই বিদ্বেষমূলক ঘটনার নিন্দা জানাচ্ছি। নিরীহ মানুষকে মেরে ফেলার বৈধতা দেয়ার পেছনে কোনো কারণ থাকতে পারে না।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

মোস্তাফিজের ৯ কোটি আর আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি!

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে নিহত ২০

প্রকাশিত : ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯