০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাক চাপায় নিহত এক ট্রাক মালিক

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক ট্রাক মালিক। হায়দার আলী (৪৫) নামে ওই ব্যক্তির নিজেরও ট্রাক আছে। তিনি পাবনার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার মৃত আয়েদ আলীর ছেলে।

৪ আগস্ট (রোববার) সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১২৮২) সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। ট্রাকের চালক-হেলপার সিটে বসে থাকলেও মালিক হায়দার আলী পিছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৭৯৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে হায়দার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন দেবদাস বলেন তাদের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করেছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ট্রাক চাপায় নিহত এক ট্রাক মালিক

প্রকাশিত : ১০:৪৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯