০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মক্কায় আরো দুই বাংলাদেশি নারী হজযাত্রী মারা গেছেন

সৌদি আরবের পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশি নারী হজযাত্রী মারা গেছেন।

নিহত দুই বাংলাদেশি নারী হলেন—ঢাকা জেলার মোহাম্মদপুর ভাটারার বাসিন্দা শাহনাজ আছিয়া বেগম (৬২)। অন্যজন কুমিল্লা জেলার দাউদকান্দির বাসিন্দা জোসনা আকতার (৫৩)। এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৩১ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী।

৪ আগস্ট (রোববার সকালে) এ দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যুর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

এদিকে ৪ আগস্ট (রোববার) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৩৫টি ফ্লাইটে মোট এক লাখ ১৭ হাজার ৫২৭ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

মক্কায় আরো দুই বাংলাদেশি নারী হজযাত্রী মারা গেছেন

প্রকাশিত : ০১:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯