০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মা হতে চলছেন বিদ্যা!

ঢাকা: আর কিছুদিন পরেই মুক্তি পাবে বিদ্যা বালনের ছবি ‘মিশন মঙ্গল’। আর তার আগেই কিনা এমন খবর? অভিনেত্রী নাকি গর্ভবতী! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখবর। অনেকে তো বিদ্যাকে শুভেচ্ছাও জানিয়েছেন। অনেকে আবার লিখেছেন, এবার ‘বেবি কাপুর’ চান তাঁরা।

কিন্তু হঠাৎ কেন বিদ্যার গর্ভবতী হওয়ার কথা ছড়িয়ে পড়ল? সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত তাঁকে শাড়িতেই দেখা যায়। কিন্তু এদিন বিদ্যা পরেছিলেন কালো ম্যাক্সি ড্রেস ও ডেনিম জ্যাকেট। বিদ্যার সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। আর তারপর থেকেই তাঁর গর্ভবতী হওয়ার খবর নিয়ে সরগরম হয় সোশ্যাল মিডিয়া। কারণ এই ধরনের জামাকাপড় সেলেব্রিটিরা অন্তঃসত্ত্বা হলেই পরেন। তাই নেটিজেনরাও ভাবেন বিদ্যাও হয়তো মা হতে চলেছেন। বেবি বাম্প ঢাকতে তাই এমন পোশাক পরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিদ্যার প্রেগন্যান্ট হওয়া নিয়ে জের চর্চা চলছে। আর এতেই চটেছেন বিদ্যা। একে তো গুজব তাঁর অপছন্দ। তার উপর এমন একটি বিষয় নিয়ে! যদিও নিজে সোশ্যাল মিডিয়ায় এনিয়ে এখনও কিছু বলেননি তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

মা হতে চলছেন বিদ্যা!

প্রকাশিত : ০১:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯