০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলি, নিহত ১০

ঢাকা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওর ডেটনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

প্রসঙ্গত, টেক্সাস হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই ওহাইওতে এ হামলার ঘটনা ঘটলো। খবরে বলা হয়, ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ। তবে তাকে আটক করা হয়েছে নাকি পুলিশের গুলিতে সেও নিহত হয়েছে, তা এখনও জানা যায়নি।

এর আগে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৬ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস (২১) নামে এক তরুণকে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলি, নিহত ১০

প্রকাশিত : ০৪:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯