০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গুতে শিশু রিয়ানার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রিয়ানা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ আগস্ট মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিয়ানা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নকাইহাট এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র ডা. সাইদুজ্জামান জানান, রিয়ানা আগে থেকেই নিউমোনিয়ায় ভুগছিল।

তিনি জানান, গত ৩ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা থেকে রিয়ানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সে মারা যায়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ডেঙ্গুতে শিশু রিয়ানার মৃত্যু

প্রকাশিত : ১২:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯