০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাব-রেজিস্ট্রারসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব-রেজিস্ট্রার নুসরাত জাহান কুমু ও তার গৃহকর্মী জান্নাত খাতুন নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের চালকসহ আরও পাঁচ জন আহত হন। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালীয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মাইক্রোবাসের চালকসহ পাঁচ জন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাইক্রোবাস চালকের অবস্থা গুরুতর।

ওসি আরও জানান, নুসরাতের সঙ্গে থাকা শিশু সন্তান সুস্থ রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসের চালকসহ আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বাস-মাইক্রোবাস সংঘর্ষে সাব-রেজিস্ট্রারসহ নিহত ২

প্রকাশিত : ০১:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯