০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পরলোকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। ৬ আগস্ট (মঙ্গলবার ) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এই দুঃসময়ে সুষমা স্বরাজের পরিবারের পাশে থাকতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন দলের শীর্ষ নেতা হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুষমা স্বরাজ। যে কারণে এ বছর লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি। তবে বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আগের মতোই সক্রিয় ছিলেন তিনি।

বিশেষত বিদেশে অসুবিধায় পড়া ভারতীয় নাগরিকেরা তাঁকে টুইট করলেই সক্রিয় হয়ে উঠতেন তিনি। চিকিৎসার প্রয়োজনে পাকিস্তানি নাগরিকেরা ভিসা সমস্যায় পড়লে তাঁদেরও মুশকিল আসান ছিলেন সুষমা। মার্কিন সংবাদমাধ্যম তাঁকে ‘সুপার মম’ আখ্যা দেয়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

পরলোকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

প্রকাশিত : ১০:৩০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯