বন্দরনগরী চট্টগ্রাম মাঝিরঘাট এলাকার একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।৭ আগস্ট (বুধবার) সকাল ৯টা ৪০ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় ১০টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎমদ্দি বলেন, মাঝিরঘাটের নারিকেল তলা এলাকার ওই গুদামে ৭ আগস্ট (বুধবার) সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামা বাজার ও চন্দনপুরা ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পুরোপুরি নেভেনি। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।
বিজনেস বাংলাদেশ-/এমএ






















