ভারতের সফল সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ৬ আগস্ট রাতে মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসী তথা বিশ্ববাসী। কিন্তু মারা যাওয়ার আগে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
স্বায়ত্তশাসন বাতিল করে জম্মু ও কাশ্মীর ভেঙে দুই ভাগ করেছে মোদির সরকার। সে বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন সুষমা।
নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সুষমা লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে এটি দেখার অপেক্ষায় ছিলাম আমি।’
এর পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে মারা যান তিনি।
বিজনেস বাংলাদেশ-/এমএ
























