০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ঈদযাত্রায় উত্তাল সাগর, নদ-নদী, সতর্ক সংকেত

আর মাত্র তিন দিন বাকি ঈদ। নাড়ির টানে বাড়ির পানে বৃষ্টি মাথায় নিয়েই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। ঠিক সেই সময়টাতেই সমুদ্র ও দেশের নদ-নদীগুলো উত্তাল হয়ে উঠেছে। এর জন্য নদীপথে যাতায়াতকারী, বিশেষ করে দক্ষিণাঞ্চলমুখী মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার আগারগাঁও আবহাওয়া কার্যালয় থেকে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। স্থল মৌসুমি নিম্নচাপটি ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে।

‘এর কারণে সাগর ও নদ-নদীগুলো কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে। তাই দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং ঢাকা ও দক্ষিণাঞ্চলের নদ-নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

আবহাওয়া কার্যালয় থেকে আরো জানানো হয়েছে, আজ সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঈদযাত্রায় উত্তাল সাগর, নদ-নদী, সতর্ক সংকেত

প্রকাশিত : ০২:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯