পারিবারিক কলহের জেরে সাতক্ষীরার তালা উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বড় ভাই ইসহাক আলি মোড়ল (৩৫)।
বুধবার রাতে উপজেলার তৈলকুপি গ্রামে এ ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, বাড়িতে একটি মুদি দোকান তৈরি নিয়ে দুই ভাইয়ের বিরোধ বাধে। এ সময় ছোট ভাই ওয়াসিম বড় ভাই ইসহাকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আহত হন তিনি।
পরে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হলে মারা যান ইসহাক আলি।
এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম


























