০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শপথ নিলেন সালমা চৌধুরী

ঢাকা: শপথ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমা চৌধুরী । বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে সালমা চৌধুরী রীতি অনুযায়ী শপথবইয়ে সই করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। এতে তার আসনটি শূন্য হয়। এই আসনে রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে সালমাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শপথ নিলেন সালমা চৌধুরী

প্রকাশিত : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯