০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা ঈদের পর

জাতীয় ক্রিকেটারদের বিয়ের হিড়িক পড়েছে। বিয়ে করেছেন আনামুল হক বিজয়ও। গেল বছরই শুভবিবাহ সম্পন্ন করেন তিনি। তবে অনিবার্য কারণে ওই বছর বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবারের কোরবানির ঈদের পর জাঁকজমকপূর্ণভাবে বিয়ে-পরবর্তী অনুষ্ঠান করবেন বিজয়।

গেল বছর ২৯ জুন বান্ধবী ফারিয়া ইয়াসমিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে বিবাহোত্তর সংবর্ধনা করা হয়নি। আগামী ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আড়ম্বরে এ অনুষ্ঠান করবেন বাংলাদেশের অনিয়মিত ওপেনার।

বৃহস্পতিবার নিজেই বিষয়টি জানিয়েছেন বিজয়। পুরোপুরিভাবে নিজের নতুন ইনিংস শুরুর আগে ভক্ত, শুভানুধ্যায়ী ও সুহৃদের কাছে শুভকামনা ও দোয়া চেয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা ঈদের পর

প্রকাশিত : ০৪:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯