০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রয়াত বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার

বাবা-মায়ের কাছে চিরজীবন ছোটটি থেকে যান প্রত্যেকে। হোক না তাঁর বিশ্বজোড়া খ্যাতি। হোন না তিনি প্রিয়াঙ্কা চোপড়া। বাবা মানেই আশ্রয়। পিগি চপস –এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। তাঁর হাতে আঁকা ট্যাটুতেও তো লেখা রয়েছে, ‘বাবার ছোট্ট মেয়ে’।

শনিবার বাবা অশোক চোপড়ার জন্মদিন উপলক্ষে তাঁর ছবি-সহ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রত্যেক বছর এই দিন আমি আর সিদ্ধার্থ (প্রিয়ঙ্কার ভাই) তোমায় সারপ্রাইজ দেওয়ার নানা ধরনের উপায় খুঁজতাম। কিন্তু প্রতিবারই চূড়ান্ত ব্যর্থ হতাম। তুমি সবকিছু কেমন করে জেনে ফেলতে। যেখানেই থাকো জেনে রেখো প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গেই রয়েছ তুমি। যা কিছু ভাল আমার সঙ্গে ঘটেছে তা তোমার আশীর্বাদেই। শুভ জন্মদিন বাবা। তোমায় ভালবাসি।’

বাবার জন্মদিনে প্রিয়ঙ্কার ওই মিষ্টি বার্তায় আপ্লুত নেটিজেনরাও। কমেন্ট সেকশনও ভরে উঠেছে মধুর বার্তায়। শুধু নেটিজেনরাই বা কেন! ওই পোস্টে কমেন্ট করেছেন অনুষ্কা শর্মা থেকে শুরু করে ভিডিয়ো জকি অনুষাও।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রয়াত বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার

প্রকাশিত : ০২:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯