০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শাকিব-ফারিয়ায় মুগ্ধ দর্শক (ভিডিও)

এবার শাকিব-ফারিয়ায় মুগ্ধ দর্শক। এই জুটি অভিনীত মিষ্টি প্রেমের গান ‘ও প্রিয়া’ প্রকাশ হল রোববার ৩টায়। এরমধ্যে দর্শক মাতোয়ারা করলো ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিব-ফারিয়ার মিষ্টি রসায়ন। গানটি এ পর্যন্ত প্রায় ৬৫ হাজারের বেশি লোক দেখেছে।

তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা ‘শাহেনশাহ’। এর মূল তিন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। অনেক দিন ধরেই সিনেমাটি থেমে থেমে আলোচনায় রয়েছে। মাঝে মুক্তির ঘোষণা আসলেও মুক্তি পায়নি।

তবে আসন্ন পূজাকে ঘিরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘শাহেনশাহ’ টিম। এরই অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন গান ‘ও প্রিয়া’। এটি গেয়েছেন কলকাতার অশোক সিং। গানটির লেখা, সুর ও সঙ্গীত লিংকনের।

‘ও প্রিয়া’ গানের ভিডিওতে শাকিব খান ও নুসরাত ফারিয়াকে রোম্যান্সে মজতে দেখা গেছে। কখনো সমুদ্রপাড়ে, কখনো পাঁচতারকা হোটেলের করিডোরে প্রেমের জোয়ারে ভেসেছেন তারা।

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শাহেনশাহ’ সিনেমাটি। এতে শাকিব, ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু ও ডন প্রমুখ। আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

‘ও প্রিয়া’ ভিডিও দেখুন-

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শাকিব-ফারিয়ায় মুগ্ধ দর্শক (ভিডিও)

প্রকাশিত : ০৮:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯