০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

এবার কি সানিয়ার চরিত্রে শ্রদ্ধা?

এবার সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করতে চান শ্রদ্ধা কাপূর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, ‘‘শুধু মাত্র সানিয়া টেনিস চ্যাম্পিয়ন বলেই নয়, ওঁর জীবনটা ভীষণ ইন্টারেস্টিং বলে মনে হয় আমার।’’

প্রসঙ্গত, এর আগে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধার। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ হাতছাড়া হয় তাঁর। কানাঘুষো শোনা গিয়েছিল যে, টানা দু’বছর ধরে ব্যাডমিন্টনে প্রশিক্ষণ নেওয়ার পরে যে লেভেলে পৌঁছনোর কথা ছিল, শ্রদ্ধা তার অর্ধেকও এগোতে পারেননি। পরে সেই চরিত্রের অফার যায় পরিণীতি চোপড়ার কাছে। যদিও সাইনার বায়োপিক হাতছাড়া হয়ে যাওয়া প্রসঙ্গে শ্রদ্ধার জবাব অন্য। তিনি বলেছেন, ‘‘আমি সাধারণত জীবনে কিছু নিয়ে আক্ষেপ করি না। তবে এটুকু আশা করি, যে ভাল কাজের সুযোগ আমার হাতে আসছে, তা যেন করতে পারি। দুর্ভাগ্যবশত, সাইনার বায়োপিক শুট করার প্রথম দিনেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার পরে ছবিটার কাজই পিছিয়ে গেল। তার মাঝে রেমো ডিসুজা আমাকে ‘এনি বডি ক্যান ডান্স টু’র জন্য অফার করলেন। সেটা ছাড়তে পারিনি। ফলে সাইনার বায়োপিকটা ছাড়তেই হল।’’ তবে সত্যিটা যা-ই হোক………….

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

এবার কি সানিয়ার চরিত্রে শ্রদ্ধা?

প্রকাশিত : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯