০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

১০ বছর পর চলচ্চিত্রে মিমি

প্রায় ১০ বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। আফসানা মিমি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘প্রিয়তমেষু’। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছিলেন মোরশেদুল ইসলাম। এবার তাকে দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে। আজ থেকে চাঁদুপরের হরিপুর চৌধুরী বাড়িতে ছবির শুটিং শুরু হচ্ছে। মিমির পাশাপাশি ছবিতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকিসহ অনেকে।

‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’-এর পর এটি গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় চলচ্চিত্র। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন সেলিম-চঞ্চল চৌধুরী। আর সিয়াম এবারই প্রথম এই নির্মাতার সঙ্গে কাজ করছেন সিয়াম।গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘আমরা আজ থেকে ‘পাপ-পুণ্য’ শুটিং শুরু করছি। টানা ১৪ দিন শুটিং করার পরিকল্পনা আছে। আমরা চাই এই ধাপে প্রথম লটের শুটিং শেষ করতে।’’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

১০ বছর পর চলচ্চিত্রে মিমি

প্রকাশিত : ০১:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯