বিশাল আয়োজন ও ধুমধাম করেই বাগদান সেরেছিলেন তামিলনাড়ুর দুই নায়ক নায়িকা বিশাল কৃষ্ণা ও অর্জুন রেড্ডি ছবির নায়িকা আনিশা আল্লা রেড্ডি। কিন্তু বিয়ে পর্যন্ত আর গড়ালো না তাদের সম্পর্ক।
সুপারহিট অর্জুন রেড্ডি ছবিতে অভিনয় করা অভিনেত্রী অনিশা আল্লা রেড্ডি নিজেই নাকি এই বিয়েটা ভেঙে দিয়েছেন। কোন এক কারণে বিশালকে বিয়ে করতে চাননি তিনি। তবে বিয়ে ভেঙে যাওয়ার কোনো কারণও এখানো জানাননি তারা।
ছয় মাস আগে রাজকীয় ভাবে বাগদানের আয়োজন করা হয়। বিশাল বন্ধু ও আত্মীয়দের নিয়ে মার্চে মাসে বাগদান সারেন। চলতি বছরের শেষের দিকে তাদের বিয়ের দিন ঠিক হয়েছিল। এই আগে হঠাৎ করে আনিশা তার ইনস্টাগ্রাম থেকে বাগদানের সব ছবি সরিয়ে ফেলেন।
বিশাল কৃষ্ণা ও অভিনেত্রী আনিসা রেড্ডি চুটিয়ে প্রেম করেছেন অনেকদিন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেও সফল হয়েছেন ৪১ বছর বয়সী বিশাল। আর ২৭ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী আনিসা রেড্ডিও এগিয়ে যাচ্ছিলেন বেশ।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























