০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী ঊর্মিলা

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আলোচিত অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। শনিবার (২৪ আগস্ট) রাতে রক্তচাপ ও জ্বরের কারণে তাকে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস পাওয়া যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঊর্মিলার বোন অদিতি , ‘ঊর্মিলার উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়েছিল। পাশাপাশি জ্বরও ছিল। পরীক্ষার পর চিকিৎসকরা ডেঙ্গুজ্বর বলে সনাক্ত করেছেন। সে এখন হাসপাতালেই আছে।’

তিনি আরও জানান, আপাতত চিকিৎসকরা ঊর্মিলাকে বিশ্রামের থাকার পরামর্শ দিয়েছেন। আগামীকাল আবার তার রক্সের প্লাটিলেট পরীক্ষা করা হবে।

এদিকে, গত জুলাইয়ের শেষ সপ্তাহে ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন। তখন ঊর্মিলাই তার রক্ত সংগ্রহের কাজ করেছেন। এবার এই অভিনেত্রী নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হলেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী ঊর্মিলা

প্রকাশিত : ০৬:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯