০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

হঠাৎ ক্ষুব্ধ ঊর্মিলা

ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর বেজায় চটেছেন একসময়ের পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী, বর্তমানে রাজনীতিক ঊর্মিলা মাতোন্ডকর। একসময়ের লাস্যময়ী এই অভিনেত্রীর অভিযোগ, মোদি সরকারের এক সিদ্ধান্তের জেরে ২২ দিন ধরে তিনি শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের ক্ষমতা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পর থেকে তিন সপ্তাহ ধরে বলতে গেলে অবরুদ্ধ অবস্থায় আছেন কাশ্মীরিরা। হিমালয়ের এই উপত্যকা অঞ্চলে বিপুলসংখ্যক বাড়তি সেনা মোতায়েনের ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। ঊর্মিলার শ্বশুর-শাশুড়ি থাকেন কাশ্মীরে। এমন পরিস্থিতিতে তাঁদের সঙ্গে কথা বলতে পারছেন না ঊর্মিলার স্বামী। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এসব তথ্য জানিয়েছে।

ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকেট নিয়ে পরাজিত হওয়া ঊর্মিলা সাংবাদিকদের বলেন, ‘প্রশ্নটি কেবল ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে নয়। অমানবিকভাবে এটি বাস্তবায়ন করা হয়েছে।’

ঊর্মিলা আরো বলেন, ‘আমার শ্বশুর-শাশুড়ি ওখানে থাকেন। দুজনই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। আজ ২২ দিন হলো আমি বা আমার স্বামী কেউই তাঁদের সঙ্গে কথা বলতে পারছি না। তাঁদের কাছে প্রয়োজনীয় ওষুধ আছে কি না, জানি না আমরা।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

হঠাৎ ক্ষুব্ধ ঊর্মিলা

প্রকাশিত : ০১:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯