০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

শুভমিতা ব্যানার্জী

ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী। সুকণ্ঠী এ গায়িকা এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইলেন।

গত ২ সেপ্টেম্বর তিনি কলকাতার একটি স্টুডিওতে ‘আবার এসো পিতা’অ্যালবামের ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ শিরোনামের গানটি রেকর্ড করেন।

বঙ্গবন্ধুকে নিয়ে শুভমিতার গাওয়া এ গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকার সুজন হাজং। তার অনেক দিনের ইচ্ছা ছিল শুভমিতাকে দিয়ে নিজের লেখা গান গাওয়ানোর।

এই অ্যালবামে আরও গান গেয়েছেন- নেপালের আশরা কুনওয়ার, ভুটানের সাংগে হ্লাদেন, শ্রীলঙ্কার ডেভিড।

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে জানিয়েছেন সুজন হাজং।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

প্রকাশিত : ০৩:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯