১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করালেন স্বামী

এক গৃহবধূকে আটকে রেখে দু’দিন ধরে ধর্ষণ করেছে দুই যুবক। এতে সাহায্য করেছে তারই স্বামী। এমন ঘটনা ঘটেছে ভারতের কলকাতার বাগদায়। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এই ঘটনার কথা কাউকে বলে দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

শনিবার স্বামী এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে কলকাতার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানা। পুলিশ জানিয়েছে, গত বছরের অক্টোবরে উজ্জ্বল দের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর থেকেই স্বামী তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ করেছেন ওই নারী। এ নিয়ে সব সময়ই অশান্তি লেগে থাকত। এক পর্যায়ে স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ওই নারী।

গত বুধবার মামলা-সংক্রান্ত কাজে কলকাতা হাইকোর্ট ওই নারীর স্বামী উজ্জ্বল দেকে ডেকে পাঠান। সেখানে ওই গৃহবধূর সঙ্গে তার দুই বন্ধুর পরিচয় করিয়ে দেন তার স্বামী। ওই নারীর অভিযোগ, আদালতের কাজ শেষ হওয়ার পর দুই বন্ধুর সঙ্গে স্ত্রীকে পাঠিয়ে দেন উজ্জ্বল। এরপরই সোনারপুরের একটি বাড়িতে এনে তাকে স্বামীর বন্ধুরা দু’দিন ধরে ধর্ষণ করেছেন বলে অভিযাগ করেন তিনি। ওই দুই ব্যক্তির হাত থেকে পালিয়ে সোনারপুর স্টেশনে রেল পুলিশের কাছে এসে সবকিছু জানান ওই গৃহবধূ। সেখান থেকে তাকে সোনারপুর থানায় পাঠানো হয়।

সেখানেই স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করালেন স্বামী

প্রকাশিত : ১০:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯