০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

লেবাননভিত্তিক সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের আরও একটি পাইলটবিহীন বিমান বা সামরিক ড্রোন ভূপাতিত করেছে।

সোমবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের রামিয়াহ সীমান্ত এলাকার আকাশসীমা লঙ্ঘন করার সময় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত করে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ বর্তমানে হিজবুল্লাহর কাছে রয়েছে। এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও হিজবুল্লাহর হামলায় তা ঘটেছে, এমন দাবি অস্বীকার করেছে।

তারা জানায়, নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নকালে লেবানন সীমান্তের ভেতর ছোট একটি ড্রোন ভূপাতিত হয়। এর আগে গত মাসের শেষের দিকে রাজধানী বৈরুতের ‘ধাহয়িয়েহ’ এলাকার আকাশে উড়তে থাকা ইসরাইলের দু’টি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। এ ঘটনার কয়েকদিন আগে ইসরাইলের পাঠানো একটি ড্রোন হিজবুল্লাহর একটি মিডিয়া সেন্টারের ওপর ভেঙে পড়ে এবং দ্বিতীয়টি কাছাকাছি একটি উন্মুক্ত স্থানে বিধ্বস্ত হয়।

জবাবে ১ সেপ্টেম্বর হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরাইলি সামরিক যানে হামলা চালায় এতে যানের সকল আরোহী হতাহত হয়।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

প্রকাশিত : ০৮:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯