“চল যাই এক সাথে, এডিস মশা প্রতিরোধে” এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ডেমরার ডগাইর মডেল স্কুলে ডেঙ্গু,ভয়াবহ মাদকের বিস্তার রোধ, ইভটিজিং নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার )সকালে ডগাইর মডেল স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিএমপির ডেমরা থানার চৌকস অফিসার ইনচার্জ জনাব মোঃ সিদ্দিকুর রহমান (সাজ্জাদ)।
ডগাইর মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নূরউদ্দিন মিয়া,সংরক্ষিত কাউন্সিলর ইঞ্জিঃমুনিরা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা জনাব এসএম বাবুল আকতার প্রমুখ।
ডেঙ্গু,ইভটিজিং,মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি,সেচ্ছাসেবী,সাংবাদিক, শিক্ষক,অভিভাবক,সামাজিক-রাজনৈতিক ব্যক্তি,অভিভাবক,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডেমরা থানা পুলিশের দক্ষ ও চৌকস অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন,”পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।মাদকের সঙ্গে কোনও আপষ নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।দেশব্যাপী যে ডেঙ্গুর বিস্তার ছিল তা এখন অনেকটা সহনীয় পর্যায়ে আছে,ডেঙ্গু প্রতিরোধে তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















