০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় দাবায় রানী হামিদসহ ১৩ জন শীর্ষে

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজিত ৩৯তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে ১৩ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছেন।

তারা হলেন-গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার শারমীন সামিহা সিম্মী, কাজী জারিন তাসনিম, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ওয়ালিজা, বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, বরিশালের আফরিন হাজান মুনিয়া, নুশরাত জাহান আলো, মোছাম্মৎ ঝর্না বেগম, কিশোয়ারা সাজরীন ইভানা ও সাবিকুন নাহার তনিমা।

২০ সেপ্টেম্বর শুক্রবার দাবা ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলায় ঠাকুর জানিয়া হক মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সাথে ড্র করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন হারিয়েছেন শারমীন খানকে, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ হারিয়েছেন ইয়ন সরকারকে, মহিলা ফিদে মাস্টার নোশিন হারিয়েছেন ইশরাত জাহান দিবাকে।

অন্যান্য খেলায় জারিন হারিয়েছেন তামান্না তাসনিমকে, জান্নাত তাসনিয়া হারিয়েছে তারান্নুম অর্পাকে, প্রতিভা হারিয়েছেন আফরোজা হক চৌধুরীকে, মুনিয়া হারিয়েছেন তানজিলা তুর নূরকে, আলো নাফিসা হারিয়েছেন নুশরাত জাহানকে, ঝর্না হারিয়েছেন ওয়াদিফা আহমেদকে, ইভানা হারিয়েছেন মুরযুকা মুকাররামাকে ও তনিমা হারিয়েছেন সীমা খাতুনকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

জাতীয় দাবায় রানী হামিদসহ ১৩ জন শীর্ষে

প্রকাশিত : ১০:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯