০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মরিয়া বাংলাদেশ আফগানদের হারাতে

তিন ম্যাচে দুটি করে জয় পেয়ে ইতোমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রাথমিক পর্বের খেলায় একটি করে ম্যাচ হেরেছে দুটি দলই। এর মধ্যে আফগানিস্তান একটি ম্যাচ হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে।

আর বাংলাদেশ হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। ফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ফাইনালিস্ট দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছেন।

ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য এটি বড় পরীক্ষা। কারণ আফগানদের কাছে প্রথম ম্যাচে হেরেছে সাকিববাহিনী। তাই আজকের ম্যাচটি জিতে চাঙ্গা হয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ।

গত বিশ্বকাপে এই আফগানদের অনায়াসেই হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর একমাত্র টেস্টে বিশাল পরাজয়ের পর ত্রিদেশীয় সিরিজেও যেন অপ্রতিরোধ্য রশিদবাহিনী।

জিম্বাবুয়ের বিপক্ষে দুটি জয় তবু স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু স্বস্তির মাঝে কাঁটা হয়ে বিঁধছে ওই আফগানিস্তান ম্যাচ। এখন ফাইনালের আগে আফগানদের বিপক্ষে জয়খরা ঘোচাতে চায় বাংলাদেশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

অনুশীলনের ফাঁকে পেসার শফিউল ইসলাম জানান, ‘আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো খেললে তা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এই জয়ের অভ্যাস আমাদের ফাইনালের জন্য কাজে দেবে।’

শফিউল বললেন বটে। কিন্তু টি-টোয়েন্টিতে আফগানদের সর্বশেষ চার ম্যাচেই হারাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড ঝুলিতে পুরে বেশ স্বস্তিতে আছে আফগানরা। রশিদ খান, মুজিব উর রহমানরা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একেকজন যেন মূর্তিমান আতঙ্ক।

তবে তা সত্ত্বেও আশা দেখছেন শফিউল, ‘আমাদের আগের ভুলগুলো শুধরে নিতে পারলে আর যদি সবাই শতভাগ দিতে পারি, তাহলে ওদের হারানো অসম্ভব নয়।’

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মরিয়া বাংলাদেশ আফগানদের হারাতে

প্রকাশিত : ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯