০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

আবুধাবি থেকে নিউইয়র্কে যাত্রা প্রধানমন্ত্রীর

আবুধাবি থেকে নিউইয়কের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজে করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমাবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় দেন।
স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ৪০ মিনিটে) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি।

সেখানে তাকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলাদেশকে মারাত্মকভাবে আক্রান্ত করা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে পেতে নতুনভাবে প্রস্তাবনা উপস্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে গত শুক্রবার আবুধাবির উদ্দেশে বিকেল ৩টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। আবুধাবিতে যাত্রা বিরতি শেষে নিউইয়র্ক যাত্রা করলেন তিনি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

আবুধাবি থেকে নিউইয়র্কে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯