০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

চাঁদাবাজির  বিরুদ্ধে কাজ করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কাজ করছি বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ক্যাসিনো ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রী বলেন, ক্যাসিনো আমাদের দেশে আইনসঙ্গত ব্যবসা না।

যারাই আইনসঙ্গত নয় এমন ব্যবসা করবেন, আমরা কাউকে সেই ব্যবসা করতে দেবো না। আজ ২২ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক বা রাজনৈতিক নেতা হোক, কাউকেই আইনসঙ্গত নয় এমন ব্যবসা করতে দেবো না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সে কাজটিই করছি।

ফুটপাত দখল নিয়ে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনকে লিস্ট দিতে বলা হয়েছে। কোন কোন ফুটপাতে হকার বসছে, দখল করছে আপনারা লিস্ট দিন। যেখানে উচ্ছেদ হবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চাঁদাবাজির  বিরুদ্ধে কাজ করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯