১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

১০০ টাকায় ফাইনালের টিকিট

বিশ্বকাপ মিশন থেকেই খারাপ সময় যাচ্ছে টাইগারদের। তারপর ঘরের মাঠে টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে বাজেভাবে পরাজয়, কদিন যেতে না যেতেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আবার ওই আফগানিস্তানের কাছেই হেরে রীতিমতো বেসামাল হয়ে পড়ে টাইগাররা। অবশেষে অধিনায়ক সাকিব আল হাসানে কল্যাণে ‘আফগান গেড়ো’ খুলতে পেরেছে বাংলাদেশ চার উইকেটের চমৎকার জয় নিয়ে।

ফাইনাল অবশ্য আবার আফগানদের সঙ্গে আগেই নিশ্চিত ছিল। তবে দুশ্চিন্তার শেষ ছিল না। সর্বশেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে টাইগাররা হারিয়েছিল আরও পাঁচ বছর আগে!

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও আফগানদের থেকে দুই ধাপ পিছিয়ে দশে অবস্থান করছে বাংলাদেশ, তাও যে বহুদিন হয়ে গেল।

অবশেষে আফগান গেড়ো ছুটলেও ফাইনালে কী হবে, তা নিয়ে বেশ উৎসাহে রয়েছেন টাইগারভক্তরা। তাইতো মাঠে গিয়ে ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে মুখিয়ে আছেন হাজারো ক্রিকেটপ্রেমী।

আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবরা মোকাবিলা করতে নামছেন রশিদদের। ফাইনাল ম্যাচের জন্য টিকিটের মূল্য ইতিমধ্যে নির্ধারণ করে তা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা।

আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালের টিকিট পাওয়া যাবে।

টিকিটের দামসমূহ :

১. বিসিবি হসপিটালিটি লাউঞ্জ- ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা

৩. ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা

৪. শহীদ জুয়েল স্ট্যান্ড- ৩০০ টাকা

৫. শহীদ মোস্তাক স্ট্যান্ড- ৩০০ টাকা

৬. সাউদার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা।

৭. নর্দান স্ট্যান্ড- ১৫০ টাকা।

৮. ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

১০০ টাকায় ফাইনালের টিকিট

প্রকাশিত : ০৮:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯