০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

কাজাখস্তানে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

কাজাখস্তানে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইউরোশীয় দেশগুলোর স্পিকারদের চতুর্থ সম্মেলন সোমবার (২৩ সেপ্টেম্বর) শুরু হয়েছে। সম্মেলনে যোগদানের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুদিনের ওই সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ প্রতিনিধি দল সেখানে পৌঁছলে বিমান বন্দরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কাজাখস্তান পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান অব মজলিস বোজকো ভুলাদিমির কারপোভিচ।

এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরে সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যরা সম্মেলনে অংশ নেন।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে আছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বেগম সাগুফতা ইয়াসমিন ও বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

ইউরেশিয়ান দেশভূক্ত স্পিকারদের এ সম্মেলন কাল মঙ্গলবার শেষ হবে। সম্মেলন শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উগান্ডায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেবেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কাজাখস্তানে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত : ০৬:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯