০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মেয়র সাঈদ খোকন ‘সি-ফরটি’ সম্মেলনের আমন্ত্রণ পেলেন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সি-ফরটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ সম্মেলনে বিশ্বের ৪০টি বড় শহরের মেয়ররা অংশ নেবেন।

সোমবার এ আমন্ত্রণ জানানোর জন্য নগর ভবনে আসেন ডেনিস রাষ্ট্রদূত উইনি পিটারস।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় শহরের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাসযোগ্যতা এবং হ্যাপি ইনডেক্সে কোপেনহেগেন শহরের অবস্থান শীর্ষে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, জলবায়ু, প্রযুক্তি, কালচারসহ নানা বিষয়ে শেয়ারিংয়ের মাধ্যমে নিজ নিজ শহরকে কিভাবে আরো সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা যায় এ সম্মেলনের মাধ্যমে সে অভিজ্ঞতা শেয়ারিং হবে।

ডেনিস রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বড় বড় শহরের মেয়রদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। ফলে জলবায়ু প্রযুক্তিসহ নানা বিষয়ে শেয়ারিংয়ের মাধ্যমে পারস্পরিক কোলাবরেশনের মধ্য দিয়ে নগরীগুলো হবে সমৃদ্ধ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মেয়র সাঈদ খোকন ‘সি-ফরটি’ সম্মেলনের আমন্ত্রণ পেলেন

প্রকাশিত : ০৮:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯