১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ইয়ুর্গেন ক্লপ ফিফা বর্ষসেরা কোচ

২০১৯ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং টটেনহামের মাউরিসিও পচেত্তিনোকে হারিয়ে তিনি এ যোগ্যতা অর্জন করেন।

সোমবার দিবাগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় বসে ২০১৯ দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান।

এবারের জাঁকালো আসরের উপস্থাপনার দায়িত্বে ছিলেন কিংবদন্তি ডাচ ফুটবলার রুদ গুলিত এবং ইতালির টেলিভিশন ব্যক্তিত্ব দি আমিকো।

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্লপ, গার্দিওলা এবং পচেত্তিনো। গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই তিন কোচ।

২০১৮-১৯ মৌসুমে গার্দিওলা সিটিজেনদের এনে দিয়েছেন টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগ। পচেত্তিনোর অধীনে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে স্পার্সরা।

লিভারপুলকে গত মৌসুমে দু’টি প্রধান শিরোপা এনে দিয়ে এবার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন ৫২ বছর বয়সী ক্লপ। ফিফার অন্তর্ভূক্ত দেশগুলোর জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচের ভোট পড়েছে জার্মান কোচ ক্লপের বাক্সে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইয়ুর্গেন ক্লপ ফিফা বর্ষসেরা কোচ

প্রকাশিত : ১২:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯