০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রবেশমুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এ ম্যুরালটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চলতি বছরের এপ্রিলে ইউজিসি প্রতিষ্ঠার পথিকৃৎ বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ শুরু হয়। ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ ম্যুরালটি টাইলস দিয়ে তৈরি করা হয়েছে।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সচিব ড. মো. খালেদ, বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল

প্রকাশিত : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯