০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঋতুপর্ণা ঢাকায়

  • বিনোদন ডেস্ক:
  • প্রকাশিত : ০৭:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • 190

এফডিসিতে ২৪ সেপ্টেম্বর থেকে নঈম ইমতিয়াজের পরিচালনায় ‘জ্যাম’ ছবির শুটিং শুরু করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছবির সেটে শুটিংয়ের ফাঁকে তিনি বলেন, ছবির কাহিনীটা বেশ জোরালো।

এখানে বিশেষ চরিত্রে অভিনয় করছি। আদালতের দৃশ্য চলছে আজ। এ নিয়ে খুব বেশি বলতে চাই না। শুধু বলব, একটা ভালো গল্পের ছবি দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন।

এদিকে শুটিং শেষে বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন ঋতুপর্ণা। প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। তাদের অভিনীত সব কটি ছবিই ব্যবসা সফল।

আগেই জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের কর্ণধার ও প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলি মান্না এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন।

গত বছরের ২৩শে জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে কেক কেটে ছবিটির যাত্রা শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছবিতে আরো অভিনয় করছেন আরিফিন শুভ ও পূর্ণিমা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঋতুপর্ণা ঢাকায়

প্রকাশিত : ০৭:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯