১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

কোথায় হবে ২০২১, ২০২২ ও ২০২৩ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল?

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • 95

২০১৯-২০২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। কিন্তু ২০২১, ২০২২ ও ২০২৩ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল কোথায় হবে?

মঙ্গলবার রাতে উয়েফার নির্বাহী কমিটির সভায় পরবর্তী তিন বছরের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে। ২০২২ সালের ফাইনাল হবে জার্মানির ফুটবল অ্যারেনা মিউনিখে। আর ২০২৩ সালের ফাইনাল হবে ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত ওয়েম্বলি স্টেডিয়ামে।

২০২১ সালে দ্বিতীয়বারের মতো রাশিয়ায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সবশেষ ২০০৮ সালে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। স্যার আলেক্স ফার্গুসনের ম্যানইউ জিতেছিল শিরোপা।

১০ বছর পর ২০২২ সালে মিউনিখে অনুষ্ঠিত হবে ফাইনাল। ২০১২ সালে ফুটবল অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও বায়ার্ন মিউনিখ। টাইব্রেকারে চেলসির কাছে হার মেনেছিল স্বাগতিকরা।

২০২৩ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। শুধু তাই নয়, ২০২০ সালের উয়েফা ইউরোর সেমিফাইনালও হবে এই মাঠে। সবশেষ ২০১১ ও ২০১৩ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

কোথায় হবে ২০২১, ২০২২ ও ২০২৩ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল?

প্রকাশিত : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯