০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রোহিঙ্গাদের নজরদারিতে রাখতে কাঁটাতারের বেড়া

সন্ত্রাসীদের আনাগোনা বন্ধে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর যাওয়ার আগে নির্দেশনা দিয়ে গেছেন, দ্রুত ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দিতে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দফতরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা শেষে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেখা গেছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তারা বিভিন্ন মাদকদ্রব্য পাচার ও খুন করছে। তারা এক রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের এক নেতাকেও হত্যা করেছে। এজন্য তাদের নজরদারিতে রাখতে ক্যাম্পে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন পয়েন্টে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের নজরদারিতে রাখতে কাঁটাতারের বেড়া

প্রকাশিত : ০৩:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯