০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে ৪টা) এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন বলে সূত্র জানায়।
রোহিঙ্গা সংকট অবসানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।

এছাড়া ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯